Saturday, April 4, 2026

বাতিল হওয়া সিবিএসই, আইএসসি-র পরীক্ষার মূল্যায়ন কোন পথে? জানতে চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

করোনার কারণে বাতিল করতে হয়েছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি-র পরীক্ষা। বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কোন পথে পড়ুয়াদের মূল্যায়ন হবে তাও জানাতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এই প্রশ্ন তোলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ সপ্তাহ পর।

আগেই দশমের পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিল দুই বোর্ড। তারপর দ্বাদশের পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়। গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। মে থেকে শুরু হয়ে ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা। ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। জুনের প্রথম সপ্তাহে দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে বলা হলেও পরীক্ষা বাতিল হয়ে যায়।

পরীক্ষা বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে প্রথমে আইনজীবী মমতা শর্মা এবং পরে অভিভাবকরাও একাংশ আবেদন করেন। সেই মামলার শুনানি প্রথমে ২৮ মে এবং পরে ৩১ মে পিছিয়ে যায়। সোমবার শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২ দিন সময় চেয়ে নেন। এর পরই কেন্দ্রের তরফে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানায়, মূল্যায়নের বিষয়টি দ্রুত ঘোষণা করা হবে।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...