Wednesday, June 24, 2026

কেন্দ্রের শো-কজের জবাবে চারপাতার চিঠি আলাপনের

Date:

Share post:

কেন্দ্রের শো-কজের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। তিনি লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বৈঠকে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে তাঁর নির্দেশেই বেরিয়ে চলে আসেন। বৈঠকে না থাকার কথা যে কেন্দ্রের তরফে বলা হচ্ছে তা সঠিক নয়।

ইয়াস বিপর্যয় নিয়ে আলোচনার জন্য কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে না থাকার থাকার অভিযোগে শো-কজ করা হয় প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। বিপর্যয় মোকাবিলা আইন ভাঙার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।  বৃহস্পতিবারের মধ্যে দিল্লি গিয়ে তাঁকে জবাব দিতে বলা হয়। তবে কলকাতায় থেকেই স্বরাষ্ট্রমন্ত্রকের শো-কজের জবাব চার পাতার চিঠিতে দিলেন আলাপন। কেন্দ্রীয় আন্ডার সেক্রেটারি এ কে সিংহকে চিঠিতে তিনি লেখেন,
“মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আলোচনার পরে রিপোর্ট দিয়ে অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই বেরিয়ে আসি।’ একই কারণ দেখিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও (Harikrisna Dwibedi)।

৩১ মে ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের দিন। রাজ্যের সুপারিশেই তাঁর তিন মাস চাকরির মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র। কিন্তু কলাইকুন্ডা বৈঠকের দিন সন্ধেয় তাঁকে দিল্লিতে গিয়ে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দিল্লি না গিয়ে পূর্ব নির্ধারিত দিনই অবসর নেন আলাপন। সেদিনই তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই সেই পদে যোগ দিয়েছেন আলাপন।

Advt

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...