Saturday, April 4, 2026

কৈলাস বেপাত্তা, ফোন ধরেন না দিলীপ, বঙ্গের ৪ মাথাকে ফের তোপ তথাগতর

Date:

Share post:

নির্বাচনে হারের পর রাজ্য বিজেপি(BJP) প্রথম সারির নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেন্দ্রের ধমক খেতে হয়েছিল তথাগতকে। তবে রাজ্য বিজেপির মাথাদের উপর রাগ মিটছে না প্রাক্তন রাজ্য সভাপতির। বুধবার ফের একবার চার নেতা কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya), শিবপ্রকাশ(Shiv Prakash), অরবিন্দ মেনন(Arvind Menon) ও দিলীপ ঘোষকে(Dilip Ghosh) একহাত নিয়ে আক্রমণ শানালেন তথাগত রায়(Tathagata Roy)। যদিও সরাসরি তাদের নাম করেননি বরিষ্ঠ এই রাজনীতিবিদ, টুইটে ব্যবহার করেছেন নামের অদ্যাক্ষর। তবে বুঝতে অসুবিধা হয় না এই চারজন কারা।

বুধবার বঙ্গ বিজেপি-র শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে টুইটে তথাগত লেখেন, “সম্প্রতি এক ঘনিষ্ঠ এসে কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, কয়েক হাজার বিজেপি কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা ঘরছাড়া করেছে। এখন ঘরে ফিরতে তাদের মোটা অংকের টাকা গুনতে হচ্ছে। আমার ভীষণ অসহায় লাগছে।” এরপরই আক্রমণের তীর শানিয়ে তথাগত লেখেন, “রাজ্য বিজেপি নেতা কে-এস-এ পালিয়েছেন। ডি ফোন ধরা বন্ধ করে দিয়েছেন।” নামের অদ্যাক্ষর ব্যবহার করলেও তথাগত নিশানায় যে কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষ এটা বুঝে নিতে খুব একটা অসুবিধা হয় না। অনুমান করা হচ্ছে একের পর এক টুইটে তথাগত এটাই বোঝানোর চেষ্টা করছেন গোটা বিজেপির দলটাই এখন নেতৃত্ব হীনতায় ভুগছে।

উল্লেখ্য, গত ৬ মে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের একহাত নিয়ে দৌড়াতে দেখা গিয়েছিল তথাগতকে। সেবারও আক্রমণের তির ছিল এই চার নেতার দিকেই। টুইটে সেবার তথাগত লেখেন, “কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ এই চারমাথা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মান ধুলোয় মিশিয়ে এবং বিশ্বের সবচেয়ে বড় দলের নাম খারাপ করেছেন। হেস্টিংসের শীর্ষে এবং সাততারা হোটেলে বসে তারা তৃণমূলের আবর্জনাদের টিকিট বাঁটোয়ারা করেছেন এখন দলীয় কর্মীদের থেকে বাঁচতে তারা সেখানেই বসে আছেন, ভাবছেন এই ঝড় চলে যাবে।” সেই ঘটনার পর তথাগত এই টুইট স্বাভাবিকভাবেই নতুন করে চাঞ্চল্য বাড়িয়েছে। গতবার টুইট কাণ্ডের জেরে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তথাগতকে। এ বারও কি তার বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...