Sunday, June 21, 2026

‘বিরক্তি’ থেকেই ইন্ডিয়ান আইডল ছাড়ছেন, আর বিচারকের আসনে নাও ফিরতে পারেন বিশাল দাদলানি

Date:

Share post:

ইন্ডিয়ান আইডলে বিচারকের আসনে আর হয়তো দেখা যাবে না বিশাল দাদলানিকে। দিন কয়েক ধরেই নানা কারণে খবরে রয়েছে ইন্ডিয়ান ‘আইডল ১২’। এবারের অনুষ্ঠানের শুরুতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় কিশোর কুমারকে। যা নিয়ে কিশোর কুমারের ছেলে অমিত মন্তব্য করেন, তাঁর বাবা কিংবদন্তি গায়ককে ঠিক মতো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি। এই ঘটনার পর আবার অনুষ্ঠনের বিচারক নেহা কক্কর ইঙ্গিত দেন ইন্ডিয়ান আইডলে নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। কী পরিবর্তন তা অবশ্য তিনি খোলসা করেননি। তার পরই এবার শোনা গেল বিশাল দাদলানির না থাকার খবর।

লকডাউন শুরু থেকেই নাকি ইন্ডিয়ান আইডলে না থাকার কথা জানিয়ে এসেছিলেন বিশাল। প্রতিদিন শুটিং সেটে আসা-যাওয়া পরিবারের সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি হয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেন। তাই পরিবারের সঙ্গেই থাকা এবং ইন্ডিয়ান আইডল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলছিলেন। এবার সেই ঘোষণাই করলেন।
সম্প্রতি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ‘করোনার লকডাউনের মাঝেই যে ভাবে শুটিং চালিয়ে যাওয়া হচ্ছে তা খুবই বিরক্তিকর। পরেও হয়তো আর তিনি ইন্ডিয়ান আইডলে ফিরবেন না’।
বিশালের ইন্ডিয়ান আইডল ছাড়া প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছর সপরিবারে লোনাভালাতে চলে গিয়েছেন বিশাল। সেখান থেকে শুটিংয়ের জন্য দামানে আসা তাঁর পক্ষে সমস্যা হচ্ছে বলে জানান। আর করোনা পরিস্থিতিতে পরিবারের সঙ্গেই বাড়িতেই থাকতে চাইছেন বিশাল। বিশালের এই সিদ্ধান্তকে তিনি সম্মান জানান বলে মন্তব্য করেছেন আদিত্য।
তাই এবার বিশালের বদলে হয়তো বেশ কিছু অতিথি বিচারককে দেখা যেতে পারে অনুষ্ঠানে।

আরও পড়ুন:মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ হলো ডোমিনিকা আদালতে

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...