Friday, April 3, 2026

টোকিও অলিম্পিক্সের আগে ডোপ পরীক্ষায় ধরা পড়লেন ভারতীয় এক কুস্তিগীর

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের (tokyo olympic 2021)   আগে ভারতীয় কুস্তিতে লজ্জা। অলিম্পিক্সের আগে ডোপ পরীক্ষায় ধরা পড়লেন সুমিত মালিক ( sumit malik)। তাঁকে সাময়িক ভাবে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। বৃহস্পতিবার থেকে এই শাস্তি কার্যকর হয়েছে।  সুমিত দ্বিতীয় ভারতীয় কুস্তিগীর যিনি কোনও অলিম্পিক্সের আগে ডোপিংয়ের জালে জড়ালেন। এর আগে  ২০১৬ সালে কুস্তিগীর নরসিং পঞ্চম যাদব ডোপ পরীক্ষায় ব‍্যর্থ হয়েছিলেন। রিও অলিম্পিক্সে অংশ নিতে পারেননি তিনি।

১২৫ কেজি বিভাগের কুস্তিতে অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্রও পায় সুমিত। কিন্তু সব হিসেব ওলট-পালট করে দিল ডোপ পরীক্ষার ফল। প্রথম নমুনায় উত্তীর্ণ হতে না পারায় ১০ জুন সুমিতকে ফের নমুনা দিতে হবে। বি স্যাম্পেলের রিপোর্টও সুমিতের বিপক্ষে গেলে তাঁকে বড় নির্বাসনের মুখে পড়তে হবে। সুমিতের ডোপ পরীক্ষায় ধরা পড়ায় ইউনাইটেড ওয়ার্ল্ড বক্সিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের রেসলিং ফেডারেশনকে। এরপরই তাঁকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের সিরিজে ভারতকে এগিয়ে রাখলেন গাভাসকর

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...