Saturday, June 20, 2026

বাড়িতে বসেই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা? সন্ধ্যায় রিপোর্ট দেবে কমিটি

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষায় কার্যত বিপ্লব। কোভিডের জেরে এবার বাড়িতে বসেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে তেমনই খবর।

শিক্ষা দফতর পরীক্ষার ভবিষ্যৎ ঠিক করতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে। আজ, শুক্রবার তার তৃতীয় দফা তথা শেষ দফার বৈঠক। তারপরই কমিটি রিপোর্ট দেবে শিক্ষা দফতরকে।

বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব কী? তাঁরা চাইছেন মূল্যায়ন। তাই পরীক্ষার্থীদের বাড়িতে প্রশ্নপত্র পাঠানো হবে। অনেকটা স্নাতকস্তরে যেমন হয়। পরীক্ষা শেষে উত্তরপত্র আপলোড করে দেবে পরীক্ষার্থীরা। যেহেতু সায়েন্স সাবজেক্টের ৩০ নম্বরের প্র‍্যাক্টিক্যাল আর অন্য বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা হয়ে গিয়েছে, তাই বাকি নম্বরের পরীক্ষা এইভাবেই নেওয়া হবে। তবে সেক্ষেত্রে পরীক্ষার দিন আরও একটু পিছিয়ে যেতে পারে এবং পুজোর আগে ফল বের করার ভাবনা ভাবা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে স্নাতকে ভর্তির বিষয়টি কী হবে? সে নিয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, আজই সমাধান সূত্র বেরবে।

Advt

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...