Saturday, March 14, 2026

মালা-অধীরের কড়া চিঠির পর এমপি ল্যাডের বরাদ্দ টাকা দিতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

করোনা মহামারির (Corona Pendamic) অজুহাত দেখিয়ে দেশজুড়ে সাংসদের এমপি ল্যাডের (MP Lad) বরাদ্দ প্রাপ্য টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। ফলে নির্বাচিত সাংসদরা নিজেদের এলাকায় জন পরিষেবা বা জনকল্যাণমূলক কাজ করতে পারছিলেন না।

সম্প্রতি দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ (TMC MP) মালা রায় (Mala Roy) ও বহরমপুরের কংগ্রেস সাংস (Congress MP) অধীর চৌধুরী এমপি ল্যাডের টাকা চেয়ে লোকসভার স্পিকার (Speaker Of Loksabha) ওম বিড়লাকে (Om Birla) চিঠি লেখেন। তাঁরা জানান, প্রয়োজনীয় অর্থ না থাকায় তাঁরা এই অতিমারিতে মানুষের প্রয়োজনে কাজ করতে পারছেন না। এরপরই টনক নড়ে কেন্দ্রের। চাপের কাছে কার্যত নতিস্বীকার করে এবার বকেয়া এমপি ল্যাডের টাকা ছাড়তে বাধ্য হল নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার।

২০১৯-২০ অর্থবর্ষের বকেয়া হিসেবে ১১৭২.৫ কোটি টাকা দেওয়া হচ্ছে সাংসদদের। পরিসংখ্যান এবং রূপায়ণ মন্ত্রককে চিঠি দিয়ে অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এলাকার উন্নয়নের লক্ষ্যে যেন এমপিদের ওই টাকা বরাদ্দ করা হয়। এলাকা উন্নয়নের লক্ষ্যে বার বার দরবার করলেও পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি কোভিড পরিস্থিতির কারণে এতদিন ২০১৯-২০ অর্থবর্ষের এমপি ল্যাডের টাকা আটকে রেখেছিল মোদি সরকার। তাই লোকসভার স্পিকারকে চিঠি দেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। একইভাবে বিষয়টি নিয়ে সরব হয়ে তৃণমূল সাংসদ মালা রায়ও চিঠি দেন।

আরও পড়ুন:রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, অভিযোগ দায়ের লালবাজারে

Advt

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...