Saturday, April 4, 2026

পোস্তা উড়ালপুল : কবে কোন অংশ ভাঙ্গা হবে জানিয়ে দিল পুরসভা

Date:

Share post:

আগামী ১৫ জুন থেকে বড়বাজারের পোস্তা উড়ালপুল (burra bazar posta flyover) ভেঙে ফেলার কাজ শুরু হবে (will be totally demolish )। এই নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (firhad hakim)পোস্তা ব্যবসায়ী সমিতি এবং পুলিশের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে এর ফলে কোনও দোকান কিংবা বাড়ি ভাঙ্গা পড়বে না। কিংবা রাস্তারও পরিবর্তন হবে না। তবে শুধুমাত্র একটি লেনের পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

ঠিক হয়েছে ১৫ জুন থেকে ৪ ধাপে ভেঙে ফেলা হবে কাঠামো। প্রথম দফায় ৪৫ দিনে হাওড়া ব্রিজের সামনে থেকে পোস্তা মোড় পর্যন্ত ভাঙা হবে। পরে ধাপে ধাপে গিরীশ পার্ক পর্যন্ত সবটাই ভেঙে ফেলা হবে। যদিও সকলের দাবি এই ভাঙ্গা উড়ালপুল আরো আগেই ভেঙে দেওয়া উচিত ছিল। কিন্তু ফিরহাদ হাকিম জানিয়েছেন পোস্তা উড়ালপুল এর চারপাশে প্রচুর বড় বড় পুরনো বাড়ি আছে। সেসবের যাতে কোনো ক্ষতি না হয় তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা হবে। অকারন তাড়াহুড়ো নয়। কোনও বাড়ির যাতে এতটুকুও ক্ষতি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই ভাঙ্গা শুরু হবে।

২০১৬ সালের ৩১ মার্চ দুপুরের দিকে আচমকাই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। মৃত্যু হয় ২৮ জনের। জখম অন্তত ৮০। দাবি ওঠে গোটা উড়ালপুলটি ভেঙে ফেলার। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্তা উড়ালপুল নিয়ে কী করণীয় ত স্থির করতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। প্রথমে খড়্গপুর আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাদের রিপোর্ট অস্পষ্ট থাকায় বিশিষ্ট সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাকে দায়িত্ব দেয় সরকার। তাঁর পরামর্শেই এখন উড়ালপুল ভাঙা হচ্ছে।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...