Saturday, April 4, 2026

মন্ত্রী ফিরহাদ হাকিমের নিরাপত্তা বাড়ছে, পুরসভা ও বাড়িতেও নজরদারি

Date:

Share post:

নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের। পুরসভার প্রশাসক হওয়ার দরুন পুরভবনে বহু সময় কাটাতে হয় ফিরহাদ হাকিমকে। পুরভবনে প্রতিদিন প্রচুর মানুষ আনাগোনা করেন৷ ওইখানে যাতে নিরাপত্তার কোনও ঢিলেঢালা ভাব না থাকে সেদিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। শুক্রবার কলকাতা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা পুরভবনে যান এবং পুরসভায় ফিরহাদের জন্য কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা খতিয়ে দেখেন। সূত্রের খবর, পুরসভায় ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়াও তাঁর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে জানা গিয়েছে। ফিরহাদ হাকিমের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- মেডিকেল কলেজে চুরি ‘টোসিলিজুম্যাব’, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...