Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীও মায়ের খোঁজ নিয়েছেন, কৃতজ্ঞ মুকুল পুত্র শুভ্রাংশু

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেন, শুধু অভিষেক নয়, অনেকের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীও বাবার খোঁজ নিয়েছেন এবং আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন এবং মায়ের খোঁজ নিয়েছেন। তাঁর কাছেও আমি কৃতজ্ঞ। এই অতিমারি পরিস্থিতিতে এত কাজের মধ্যেও এই ভাবে একজন মানুষের খোঁজ নেওয়ার নিদর্শন পাওয়া যায় না।

দুদিন আগেই মুকুল রায়ের অসুস্থ স্ত্রী কৃষ্ণাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল সেই সময় হাসপাতালে না থাকলেও ছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু। শুভ্রাংশুর সঙ্গে কথা বলে কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন অভিষেক। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শুভ্রাংশু বলেছেন, অভিষেকের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক আজকের নয়। দীর্ঘদিনের সম্পর্ক। অভিষেককে আমার মা যেমন স্নেহের চোখে দেখেন, অভিষেকও আমার মাকে যথেষ্ট সম্মান দেন। যখনই দেখা হয়েছে, আমার মায়ের খোঁজ নিয়েছেন। আগেও মা যখন অসুস্থ ছিলেন, তখন খোঁজ নিতেন, কাকিমা কেমন আছেন? এখনও তার ব্যতিক্রম হয়নি। যখনই শুনেছে মায়ের অবস্থা আশঙ্কাজনক, চলে এসেছেন। সৌজন্য বলব না এটাকে। নিজের কাকিমা মনে করে দেখতে চলে এসেছেন।

শুভ্রাংশু আরও বলেন, এই সৌজন্য দেশের রাজনীতিতে একটা অন্য মানচিত্রে নিয়ে চলে যাবে। এ রকম দেখা যায় না। তবে উনি যেটা করেছেন, সেটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করেছেন। এই নিদর্শন যদি আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে আসে, তাহলে সত্যিই ভাল হবে।

Advt

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...