Saturday, April 4, 2026

ক্ষুব্ধ ব্রাজিল, কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে পেলের দেশ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে কোপা আমেরিকা (copa America)। তবে এরই মাঝে কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। এই টুর্নামেন্ট নিয়ে ফুটবল ভক্তদের মধ‍্যে উন্মাদনা শুরু হলেও, আয়োজক দেশে কিন্তু দেখা দিয়েছে ক্ষোভ। করোনা (corona) অতিমারির মধ‍্যেও কেন কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব নিল ব্রাজিল(brazil) সরকার, তা নিয়ে ইতিমধ্যেই সাম্বার দেশে তৈরি হয়েছে ক্ষোভ। কোপা আমেরিকা আয়োজন করা নিয়ে চলছে বিক্ষোভও।

করোনার কারণে কোপার আমেরিকার আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়া এবং আর্জেন্তিনা। তারপরই এই টুর্নামেন্টের দায়িত্ব পায় পেলের দেশ। এরপর থেকে ব্রাজিলের বহু মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। কেউ কেউ তুলনা টেনে বলছেন, “যেন রোম পুড়ছে আর সম্রাট নিরো চান ফুটবল ম্যাচ দিয়ে উৎসব সারতে!” কেউ কেউ আবার প্রতিবাদের ভাষা হিসাবে ব‍্যবহার করছেন একটি ছবি। যেখানে কফিন লাথি মারছে ফুটবলের আদলে গোলাকৃতি ভাইরাসে। ফুটবল সংগঠকদের বিরুদ্ধে প্রচার চালু হয়েছে ‘কোভা-আমেরিকা’ নাম দিয়ে। পর্তুগিজ ভাষায় ‘কোভা’ শব্দের অর্থ কবর।

এদিকে জানা গিয়েছে কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে ব্রাজিল। সাম্বার দেশে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোপা আমেরিকা থেকে নামই তুলে নিতে পারে ব্রাজিল! গোটা দলই দেশে কোপা আমেরিকা আয়োজনের বিরুদ্ধে এককাট্টা। ফলে প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েকদিন আগেও কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত।

আরও পড়ুন:আইপিএলের বাকি ম‍্যাচের সূচিতে বদল আনতে চলেছে বিসিসিআই

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...