Monday, February 2, 2026

‘পুনরায় দলে ফিরিয়ে নিন’, ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে আর্জি জেলা পরিষদের সদস্যার

Date:

Share post:

আবারও মোহভঙ্গ তৃণমূল ত্যাগী জেলা পরিষদ সদস্যার। ফের পুরোনো দল তৃণমূলের ফিরতে চেয়ে আবেদন মালদহ জেলা পরিষদের সদস্যা ডলিরানি মণ্ডলের। “ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমার এই সিদ্ধান্ত চরম ভুল ছিল। আমাকে ক্ষমা করে পুনরায় দলে ফিরিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দিন”- আবেদন পত্রে লিখলেন বিজেপি থেকে তৃণমূলে ফিরতে আগ্রহী মালদহ জেলা পরিষদের সদস্যা।

মালদহের মানিকচকের ভূতনি এলাকা থেকে জেলা পরিষদের ২৩ নম্বর আসনে তৃণমূলের টিকিটে জেতেন ডলিরানি মণ্ডল। এরপর গত ৮ মার্চ মালদহ জেলা পরিষদের সভাধিপতির নেতৃত্বে কলকাতায় বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরের যোগ দেন তিনি। এখন দলে ফিরতে চেয়ে আবেদন। জেলা তৃণমূল সভাপতি এবং মানিকচকের দলীয় বিধায়ককে আবেদনপত্র পাঠিয়েছেন দাবি জেলা পরিষদ সদস্যের। বিজেপিতে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন জেলা পরিষদ সদস্য। এর ফলে মালদহ জেলা পরিষদে আরও বিপাকে বিজেপি। জেলা পরিষদ সদস্যকে ফিরিয়ে নেওয়া হলে সদস্য সংখ্যা বাড়বে তৃণমূলের।

আরও পড়ুন-ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, তথাগতর কটাক্ষের টুইট, পাল্টা তির দিলীপের

মালদা জেলা তৃণমূল সূত্রে খবর, যাঁরা দলে ফিরে আসতে চান তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানান মালদহ জেলা পরিষদের সদস্যা সরলা মুর্মু। একে একে বিজেপিতে যোগ দেওয়া সদস্যরা প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করায় মালদহ জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে তৃণমূল।

এ প্রসঙ্গে মালদহ জেলা বিজেপি নেতা সন্তোষ মণ্ডল জানান, যাঁরা দলে যোগদান করতে চেয়েছিল তাঁদের সসম্মানে দলে গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখন যারা আবার দল ছেড়ে যেতে চাইছে তারা গেলে দলের কোনো রকম ক্ষতি হবে না।

Advt

spot_img

Related articles

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...