Saturday, April 4, 2026

সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চের মধ্যমণি মমতাই! নেত্রীর সাক্ষাতে আসছেন কৃষক নেতারা

Date:

Share post:

বিজেপির (BJP) বাংলা দখলের স্বপ্নভঙ্গ। নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহ (Amit Sah)-সহ বিজেপির সর্বভারতীয় স্তরের তাবড় নেতাদের দিল্লি টু কলকাতা ডেইলি প্যাসেঞ্জারির পরও ভাঙা পায়ে খেলে একের পর এক গোল দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খুব স্বাভাবিকভাবেই বাংলার ফলাফলে গোটা দেশে মুখ পুড়েছে মোদি-শাহের। আর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চের মধ্যমণি হিসেবে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তাতে সায় রয়েছে সর্বভারতীয় কৃষক নেতাদের। যাঁরা দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের কৃষিনীতির বিরুদ্ধে ঝড়-জল-রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসে আন্দোলন করছেন।

তৃণমূল নেত্রীর পাশে থাকার অবস্থান ব্যাখ্যা করতেই আগামী ৯ জুন কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কৃষক আন্দোলনের শীর্ষনেতারা। ভারতীয় কিষান ইউনিয়নের শীর্ষনেতা রাকেশ টিকায়েতের (Rakesh Tikayet) নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দলের সঙ্গে মমতার বৈঠক হবে বলে জানা গিয়েছে। কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি স্বীকৃতির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির সিংঘু সীমান্তে যে আন্দোলন শুরু হয়েছে, তারই নেতৃত্ব আসছেন কলকাতায়। সেই নিরিখে মমতার সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলে।

আগামী বছর ২০২২ সালে যে ৬টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তার মধ্যে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব অন্যতম। কৃষি আন্দোলনের ঝড়ের মধ্যেই এই দুই রাজ্যের স্থানীয় নির্বাচনে বিপর্যস্ত বিজেপি শিবির। সেইসঙ্গে করোনা ভ্যাকসিন, অক্সিজেন, হাসপাতালের বেহাল অবস্থা, অভাব, কর্মহীনতা, নদীতে করোনা রোগীর মৃতদেহ, সব মিলিয়ে মোদি হাওয়া বিলীন, গেরুয়া ফানুস চুপসে যাওয়ার সন্ধিক্ষণে মমতাকে সামনে রেখে গোটা দেশে বিজেপি বিরোধী যে আওয়াজ উঠেছে, তার সূচনা বঙ্গভূমিতে থেকেই হওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একটা বিজেপি বিরোধী জোট গঠন শুধু সময় ও সঠিক পরিস্থিতির অপেক্ষা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...