Monday, April 6, 2026

মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ইনস্টাগ্রামে কী লিখলেন নুসরত

Date:

Share post:

‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।অভিনেত্রী নুসরত জাহানের সন্তানসম্ভবার কথা প্রকাশ্যে আসতেই নুসরত জাহানের ইনস্টাগ্রামের স্টোরিতে উঠে এল একটিমাত্র বাক্য। কিন্তু কার উদ্দেশ্যে এই বার্তা দিলেন অভিনেত্রী? সে বিষয়ে এখনও কিছু বলেননি নুসরত। শুক্রবার সকাল থেকেই নুসরতের মা হওয়ার খবরে উত্তাল টলিপাড়া। যদিও অভিনেত্রী এখনও এ বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
এদিকে স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরেছে অনেক আগেই। প্রায় ৬ মাস ধরে আলাদা রয়েছেন তাঁরা। নেই কোনও যোগাযোগও। নিখিলের স্পষ্ট জানিয়েছেন, ” আমি জানিও না নুসরত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না।” প্রসঙ্গত, প্রেম করে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে তুরস্কে গিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েকমাস পরেই শোনা যায়, নিখিলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরত। যদিও অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সেসব গুজব ছাড়া আর কিছুই নয়।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...