Monday, February 23, 2026

বেসুরো সৌমিত্র খাঁ! ছাড়লেন জেলা মিডিয়া সেলের গ্রুপ, শুভবুদ্ধির উদয় হোক: সুজাতা

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের অনেকেই বিধানসভা নির্বাচনের পরে “নিজেদের ভুল বুঝতে পেরে” পদ্ম ছেড়ে ঘাসফুলের আশ্রয় নিতে চাইছেন। আর তার মধ্যেই জল্পনা উস্কে বাঁকুড়ায় বিজেপির (Bjp) জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ ছাড়লেন সংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বৈঠকেও থাকছেন না সৌমিত্র। এই নিয়েই জল্পনা তৈরি হয়- তাহলে কি এবার বেসুরো সৌমিত্র? এই নিয়ে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan) ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে জানান, “সৌমিত্রর শুভবুদ্ধির উদয় হোক এটাই চাইছি। কোনও ভদ্রলোক বিজেপি করতে পারেন না।”

বিষ্ণুপুর থেকে নির্বাচিত সাংসদ সৌমিত্র খান। বিষ্ণুপুরে বিজেপির সাংগঠনিক জেলার মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তিনি। কিন্তু এই গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

সংগঠন মজবুত করতে জেলা সফর শুরু করেছেন রাজ্য বিজেপির সভাপতি। শনিবার বিকেলে, তাঁর নেতৃত্বে বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক। কিন্তু সৌমিত্র খাঁ জানিয়ে দিয়েছেন, সেই বৈঠকেও যোগ দিচ্ছেন না তিনি। কারণ, “১৫ জুন পর্যন্ত লকডাউনে মিটিং-মিছিল বন্ধ আছে। সেটাকে মান্যতা দিতেই বৈঠকে যাচ্ছি না”। মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত। সৌমিত্র বলেন, শুধু এই বৈঠকেই নয়, ১৫ তারিখ পর্যন্ত কোথাও যাচ্ছেন না তিনি।

এরপরেই প্রশ্ন ওঠে তাহলে কি এবার তিনিও পদ্ম ছেড়ে ঘাসফুলে ফেরার চেষ্টা করবেন? এর উত্তরে অবশ্য সৌমিত্র জানিয়েছেন, “আড়াই বছর আগে যখন বিজেপিতে যোগ দিয়েছি, তখন তৃণমূলের কেউ যোগদান করেননি। এটা ভাবার কারণ নেই যে আমি বেসুরো। কিছু গ্রুপ থেকে বেরিয়ে যেতে হয়”।

আরও পড়ুন-অপেক্ষা সুপ্রিমোর গ্রিন সিগন্যালের, কংগ্রেস, ফব ভেঙে এবার কেরলে তৈরি হচ্ছে তৃণমূল

তবে সুজাতা মণ্ডল খাঁ বলেন, “আমি বরাবরই চেয়েছি সৌমিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসুন। কারণ সুজাতার কথায়, “কোনও ভদ্র শিক্ষিত মানুষ বিজেপি করতে পারেন না। সেখানে সবাই নিজেকে জাহির করার চেষ্টা করে। কারও কোনো সম্মান নেই।” আর সুজাতার মতে, রাজ্যজুড়ে সাংগঠনিক বৈঠক না করে দিলীপ ঘোষের উচিত নিজের লোকসভা এলাকায় নজর দেওয়া। কারণ, ভোটের আগে যেভাবে বিজেপি নিজেদের ঢাক বাজিয়ে ছিল, তার কোনও প্রভাব পড়েনি নির্বাচনের ফলে। সুজাতার আশা, “শুধু সৌমিত্র খাঁ নন, আগামী দিনে রাজ্য বিজেপির বেশিরভাগ মানুষই তৃণমূলে চলে আসবেন”।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অবশ্যই জানান, বিষয়টি নিয়ে তিনি সৌমিত্র খাঁর সঙ্গে কথা বলবেন। জয়প্রকাশের মতে, হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কিছু পোস্ট হয়েছিল, যার সঙ্গে সৌমিত্র সহমত নন। এ বিষয়ে দলীয় স্তরে কথা বলে মেটানোর চেষ্টা হবে বলেও জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

Advt

spot_img

Related articles

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

একটা হারেই সূর্যকুমার যাদবের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! সোমবার আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে গেল ভারতীয় দল। তবে যাত্রাপথে...

তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লো কত!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তামিলনাড়ুতে (Tamil Nadu final voter list) প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আগামী ২৮...