Friday, June 26, 2026

একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরে ফেললেন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর

Date:

Share post:

সাত পাকে বাঁধা (tied the knot) পড়লেন বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতম ( Bollywood actress Yami Gautam)। পাত্র, পরিচালক আদিত্য ধর(film director Aditya )। শুক্রবার একেবারেই ঘরোয়া ভাবে বিয়ে সেরে নিয়েছেন ইয়ামি – আদিত্য‘ । পরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভ বিবাহের সুখস্মৃতি শেয়ার করেছেন। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বিয়ের সাজে নিজেদের ছবি শেয়ার করেছেন ইয়ামি। সেখানে কবি রুমির কবিতার একটি লাইন লিখেছেন, ‘তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। পরিবারের সদস্যদের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিয়ে করলাম। দু’জনেই প্রাইভেট পার্সন হওয়ার কারণে পরিবারের সদস্যদের সঙ্গেই এই আনন্দ ভাগ করে নেব। ভালবাসা এবং বন্ধুত্বের যাত্রা শুরু করলাম। আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা একান্ত কাম্য।’ দিয়া মির্জা, সবিতা ঢুলিপালা, বাণী কাপুর সহ বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা সতীর্থ নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউডে পরিচালক অভিনেত্রী জুটি বাঁধার ঘটনা এই প্রথম নয় । ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। প্রথম ছবিতেই ইন্ডাস্ট্রির নজরে পড়ে গিয়েছিলেন। অন্যদিকে ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো প্রশংসনীয় ছবির পরিচালক আদিত্য। ইয়ামি এবং আদিত্য দু’জনেই তাঁদের ব্যক্তিগত জীবনকে একান্তভাবেই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই তাঁদের প্রেমের খবর ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া কেউ জানতে পারেননি। আবার বিয়েটাও করলেন একেবারেই চুপিসারে। বিয়ে খবরও তাঁরা নিজেরা জানানোর আগে প্রকাশ্যে আসেনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...