Saturday, June 20, 2026

রাতারাতি দাম বৃদ্ধি পেঁয়াজের, আরও বাড়ার আশঙ্কা!

Date:

Share post:

একলাফে অনেকটাই দাম বাড়ল পেঁয়াজের। যে পেঁয়াজ এতদিন প্রতিকিলো ২৫ টাকায় বিক্রি হচ্ছিল সেই পেঁয়াজই এখন কিনতে গেলে পকেট থেকে খসাতে হবে ৪০ টাকা। হঠাৎ কেন এমন দামবৃদ্ধি?

বণিকমহল বলছে, বাংলার পেঁয়াজের স্টক আপাতত শেষ এটাই হল পেঁয়াজের দামবৃদ্ধির মূল কারণ। এখন বাজারে পুরোটাই নাসিক থেকে আনা পেঁয়াজ রয়েছে। করোনা-চেন ভাঙতে দেশে বেশ কিছু রাজ্য পদক্ষেপ নিয়েছে। অতিমারি পরিস্থিতিতে মহারাষ্ট্রর নাসিক থেকে পেঁয়াজ আনতে পরিবহণের জন্য কার্যত বেগ পেতে হচ্ছে। এছাড়াও দোসর প্রতিদিন জ্বালানির মূল্যবৃদ্ধি। পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন বাড়াছে। সেই দাম যোগ হচ্ছে দ্রব্যমূল্যের সঙ্গে। তবে শুধু পেঁয়াজ নয় জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য অন্যান্য সবজির দাম বাড়তে পারে।

আরও পড়ুন-ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল, বৈঠক করবে রাজ্য সরকারের সঙ্গেও

বেশ কিছু বড় বড় মার্কেটের পেঁয়াজ বিক্রেতারা বলছেন, হু হু করে শেষ হয়ে গেল এ বছর বাংলার পেঁয়াজের ভান্ডার। এখন ভরসা শুধুমাত্র নাসিকের পেঁয়াজ। তাই খুচরো বাজারে দাম বেড়েছে পেঁয়াজের। এখন পেঁয়াজ কিনতে ৩০০ টাকা বেশি দিতে হচ্ছে। আগে যে পেঁয়াজ ৮০০-৯০০ টাকায় কিনতে হত এখন তা ১২০০ টাকায় কিনতে হচ্ছে। বণিকমহলের মতে, পশ্চিমবঙ্গের থেকে পেঁয়াজ প্রচুর পরিমাণে রফতানি হয়েছে বাংলাদেশ। এই কারণেই বাংলার পেঁয়াজ মে মাসের শুরুতেই শেষ। এর মাশুল আগামীদিনেও গুনতে হবে মধ্যবিত্তকে। আগামিদিনে আরও বাড়বে পেঁয়াজের দাম।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...