Saturday, June 20, 2026

শীতলকুচিকাণ্ডে সিআইডির চাঞ্চল্যকর তথ্য, ভোটের দিন বুথ তাক করেই চলেছিল গুলি

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ভোট চলাকালীন গুলি চলেছিল বুথের দিকে তাক করেই। প্রাথমিক তদন্তে অনুমান করছেন সিআইডি-র আধিকারিকরা। জানা যাচ্ছে, দরজা ভেদ করে গুলি ভিতরে ঢোকে। এবং লাগে ব্ল্যাকবোর্ডে। কোন দিক থেকে চালানো হয়েছিল গুলি তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন ব্যালেস্টিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ঘটনার দিন বুথের ভিতরে থাকা এক পুলিশ কর্মী ও এক ভোট কর্মীর বয়ান রেকর্ড করেছেন সিআইডি-র আধিকারিকরা।

বিগত কয়েক দিন ধরেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। মাথাভাঙা থানার পুলিশ কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কথা বলা হয়েছে অন্যান্য পুলিশকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে। এই ঘটনায় অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে। একাধিকবার ৬ জওয়ানকে তলব করা হয়েছিল ভবানী ভবনে।

আরও পড়ুন-ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল, বৈঠক করবে রাজ্য সরকারের সঙ্গেও

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। শীতলকুচিতে গুলি চলার ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...