Saturday, June 20, 2026

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতাতে ১০০ ছুঁইছুঁই

Date:

Share post:

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। রবিবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বাড়ল। এখন ডিজেলের দাম লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা।

প্রতিদিন বেড়ে চলছে জ্বালানির দাম। কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কেন্দ্রের দায়িত্ব।

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এবং এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

আরও পড়ুন-রাতারাতি দাম বৃদ্ধি পেঁয়াজের, আরও বাড়ার আশঙ্কা!

২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। বাকি তিন মেট্রো শহর, দিল্লি, চেন্নাই এবং কলকাতাতেও পেট্রোলের দাম ১০০-র আশেপাশে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...