Monday, April 6, 2026

গুরুদায়িত্ব নিয়ে গুরুজনদের প্রণাম: বৃষ্টি মাথায় সুদীপ-সাক্ষাতে অভিষেক

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই নিজের টুইটার হ্যান্ডেলের দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরদিনই গিয়েছিলেন 3 বর্ষীয়ান নেতা- পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুব্রত বক্সী (Subrata Bakshi) এবং সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বাড়ি। তাঁর সৌজন্যে আপ্লুত নেতারা। সোমবার, সন্ধেয় বৃষ্টি মাথায় অভিষেক পৌঁছেছিলেন তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বাড়িতে।

বিকেলের সাংবাদিক বৈঠকেই অভিষেক জানান, এদিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। সেইমতো অঝোর বৃষ্টির মধ্যেই তিনি পৌঁছন সেখানে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন দায়িত্ব নিয়ে কীভাবে সেটা পরিচালনা করবেন সে বিষয়ে আলোচনা করেন অভিষেক। একইসঙ্গে দলে যে ‘এক ব্যক্তি এক পদ’ চালু হয়েছে সেটাও কীভাবে কার্যকর করতে হবে তা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন:পুনের রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১৮, চলছে উদ্ধারকাজ

দলের মেগা বৈঠকে শনিবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। আর গুরুদায়িত্ব পেয়েই গুরুজনদের আশীর্বাদ নিচ্ছেন অভিষেক।ছোটবেলা থেকে যে ছেলেটিকে দেখে আসছেন এই বর্ষীয়ান নেতারা, আজ তিনি নিজের কর্মদক্ষতায় উচ্চ আসন লাভ করেছেন। অথচ ভুলে যাননি শিষ্টাচার। দায়িত্ব পেয়েই দেখা করে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন তাঁদের বাড়িতে। আর এখানেই তিনি জয় করে নিয়েছেন সকলের মন। তাঁর বিনম্র ব্যবহারে আপ্লুত বর্ষীয়ান নেতারা ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...