Tuesday, June 23, 2026

পুনের রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১৮, চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

মহারাষ্ট্রের পুনেতে(Pune) এক রাসায়নিক কারখানায়(chemical factory) বিধ্বংসী অগ্নিকান্ডের জেরে মৃত্যু হল ১৮ জনের। এখনো একাধিক শ্রমিক কারখানার ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:গৃহবন্দি থাকতে চাওয়ার আর্জি খারিজ, জেলেই ছত্রধর

জানা গেছে, পুনে শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই এসভিএস অ্যাকোয়া ফার্মে আগুন লাগে শনিবার বিকেলে। অল্প কিছুসময়ের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন। দুর্ঘটনার সময় কারখানার ভিতর আটকে পড়েন শ্রমিকরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধার কার্য। এখনো পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। কোন নেভানোর চেষ্টা করছে ৬টি দমকলের ইঞ্জিন। সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ১৮ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। ভিতরে আটকে রয়েছেন প্রায় ১৭ জন কর্মী। উদ্ধারের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। জানা গিয়েছে, কারখানাটি আসলে স্যানিটাইজার তৈরির কারখানা।

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...