Tuesday, June 23, 2026

বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃত ২০, স্বস্তির বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাসমতোই কলকাতায় নামল স্বস্তির বৃষ্টি। গত কয়েকদিনের হাঁসফাঁস গরমের পর সপ্তাহের শুরুতেই ফের কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। বজ্রাঘাতে রাজ্যের তিন জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন মুর্শিদাবাদের, হুগলির ৯ জন এবং পশ্চিম মেদিনীপুরের দুই জন বাসিন্দা। হুগলি জেলায় মৃতদের মধ্যে অধিকাংশই মাঠে চাষের কাজ করছিলেন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ১১ জুন উওত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে ঢুকবে বর্ষা। ততদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। তবে মাঝেমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। সোমবার বিকেলের দিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ঝেঁপে নামে বর্ষা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ, নূন্যতম ৪৯ শতাংশ।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...