Monday, June 8, 2026

গৃহবন্দি থাকতে চাওয়ার আর্জি খারিজ, জেলেই ছত্রধর

Date:

Share post:

খারিজ হয়ে গেল ছত্রধর মাহাতর (Chatradhar Mahata) গৃহবন্দি থাকতে চাওয়ার আবেদন। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ছত্রধরের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। করোনা (Carona) পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে নারদ মামলায় কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ রাজ্যের 4 হেভিওয়েট নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছিল। সেই উদাহরণ সামনে রেখে ছত্রধরকেও গৃহবন্দি থাকতে দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু সব দিক বিচার করে সেই আবেদন খারিজ করে দেন বিচারক। আপাতত জেলে থাকতে হবে ছত্রধরকে।

আরও পড়ুন:১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের বকেয়া ৩১টি ম্যাচ

রাজধানী হাইজ্যাক মামলায় ধৃত ছত্রধর মাহাত। ২০০৯-এ ঝাড়গ্রামের বাঁশতলায় রাজধানী এক্সপ্রেসে মাওবাদী হামলার ঘটনায় নাম জড়ায় তাঁর। সেই মামলাতেই UAPA-তে গ্রেফতার করা হয় তাঁকে। প্রায় ১১ বছর পর ২০২০-র শুরুতে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন ছত্রধর। তারপর যোগ দেন শাসকদলে। এবার লালগড়ে ভোট মিটতেই ২৮ মার্চ গ্রেফতার করা হয় ছত্রধরকে। অভিযোগ এনআইএ-র নোটিশ সত্ত্বেও ছত্রধর মাহাত তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি। ছত্রধরের অবশ্য দাবি, অসুস্থতার কারণে যেতে পারেননি। এদিনও অসুস্থতার কারণ দেখিয়ে গৃহবন্দি থাকার আবেদন জানান ছত্রধর। কিন্তু সেই আবেদন আদালতে খারিজ হয়ে গিয়েছে।

Advt

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...