Wednesday, April 8, 2026

৩৩ বিধায়ক যোগ দিলেও জয়ী ৫, বেসুরো একাধিক, আদৌ কজন থাকবে? চিন্তায় বিজেপি

Date:

Share post:

বিগত কয়েক বছর ধরেই বাংলায় দলবদলের হিড়িক শুরু হয়েছিল। বিভিন্ন দল থেকে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন বহু নেতা-নেত্রী। শুধু তৃণমূল থেকেই বিজেপিতে যোগ দেন ৩৩ জন বিধায়ক। তবে বিধানসভা নির্বাচনের পর সব ছবি উল্টে পাল্টে গিয়েছে। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার বাংলার মসনদে বসছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রীতিমত আফসোস করছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দলবদলু নেতা-নেত্রীরা। অনেকে আবার সরাসরি ফের তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়ে দিদিকে লিখেছেন খোলা চিঠি। দলে ফিরতে চেয়ে তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন দলবদলুরা। এই অবস্থায় আদেও কতজন দলে টিকে থাকবেন তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছে গেরুয়া শিবির।

হিসাব করলে দেখা যাবে ২০১৬ সালে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র ৬। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের ইঙ্গিত পেয়ে তৃণমূল সহ একাধিক দল থেকে বিজেপিতে যোগদেন ৩৩ জন বিধায়ক। অন্য দল থেকে বিজেপি-তে এসে প্রার্থী হয়েছিলেন ১৮ জন। জয় পেয়েছেন মাত্র ৫ জন। শুভেন্দু অধিকারী, বিশ্বজিত্‍ দাস, মিহির গোস্বামী, তাপসী মণ্ডল এবং সুদীপ মুখোপাধ্যায়। বাকি ১৩ জন পরাজিত। এদিকে ভোটের ফল ঘোষণার পর ৫ প্রাক্তন বিধায়ক সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, বাচ্চু হাঁসদা, অমল আচার্য, শোভন চট্টোপাধ্যায় বিজেপি ছেড়ে দিয়েছেন। যারা এখনও ছাড়েনি তাদের অনেকেরই যোগাযোগ নেই বিজেপির সঙ্গে। অবস্থা সে গুরুতর তা বুঝতে পেরে ইতিমধ্যেই অংক করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির কারা কারা বিজেপিতে থাকবেন এবং কারা থাকবেন না সে নিয়ে চলছে কাটাছেড়া।

আরও পড়ুন:প্রবল চাপের মুখে পড়ে অবশেষে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা মোদির

তবে গেরুয়া শিবির বেশ বুঝতে পারছি হুজুগে দলে ভেড়া এই সমস্ত দলবদলুদের বেশিরভাগটাই আর বেশিদিন গেরুয়া অতিথি হিসেবে থাকবেন না। এখন দলে থেকে দলকে ছুরি মারতে পারে এমন নেতাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বিজেপি অন্দরে। পাশাপাশি উড়ে এসে জুড়ে বসা নেতাদের বড় বড় পদ দেওয়ার ফলে দলীয় কোন্দলেও জর্জরিত গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে কীভাবে দলকে শক্ত পায়ে দাড় করানো যায় তা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...