Friday, April 3, 2026

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় দল

Date:

Share post:

ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত রাজ্যের বেশ কিছু জেলা। উপকূলবর্তী বহু এলাকা এখনও জলমগ্ন। ত্রাণ শিবিরেই দিন কাটাচ্ছে লক্ষাধিক বাসিন্দা। রাজ্যের তরফে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার বন্দোবস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যেই ইয়াস বিধ্বস্ত এলাকায় ত্রাণের ঘোষণা করা হয়েছে। এরইমাঝে নতুন করে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।  সোমবার পাথরপ্রতিমায় বিপর্যয়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। নির্দিষ্ট সময়ের অনেক আগেই পাথরপ্রতিমার মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে হেলিকপ্টারে নামেন তাঁরা। গোসাবা-গদখালি ও তার আশেপাশের এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে রয়েছেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। নদীপথেও এলাকা পরিদর্শন যান তাঁরা ।আকাশপথে ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনের পর এদিন জেলা প্রশাসনের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। ৭ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিবও এবং অন্যান্য আধিকারিকরা। সোমবার সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশে রওনা দেয় ৭ সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে ওই দল। সেখান থেকে দুটি দলে ভাগ হয়ে আকাশপথে ও সড়কপথে মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এই কেন্দ্রীয় প্রতিনিধিরা।সেখানে ইয়াস বিধ্বস্ত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন তাঁরা।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...