Wednesday, April 8, 2026

গতকালের পর আজ ফের দিলীপ ঘোষের বৈঠক ঘিরে কর্মী -সমর্থকদের বিক্ষোভ

Date:

Share post:

ফের বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সামনে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখালেন। গতকাল হুগলির ঘটনার পর সোমবার ফের আসানসোলেও রাজ্য সভাপতির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানোয় দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর আসানসোলের শীতলা সেন্ট্রাল পার্টি অফিসে যান দিলীপ ঘোষ। জেলা নেতৃত্ব l, মোর্চা ও মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির রাজ্য সভাপতি। সেই বৈঠকে থাকার অনুমতি না পেয়ে পার্টি অফিসের বাইরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা।

অভিযোগ, যারা অত্যাচারিত, ঘরছাড়া তাদের সঙ্গে দেখা না করে কেন শুধুমাত্র নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন রাজ্য সভাপতি।

 

বিক্ষোভকারী সমর্থকদের দাবি, দলের নিচুতলার কর্মীরা রাজ্য সভাপতির এই আচরণে অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং অসন্তুষ্ট। বিপদের সময় দলের শীর্ষনেতারাই আগলে রাখেন নিচুতলার কর্মীদের। অথচ ভোটের আগে প্রতিদিন জেলায় পড়ে থাকলেও ভোটে হেরে যাওয়ার পরে আর নিচু দলের কর্মীদের দিকে তারা ফিরেও তাকাচ্ছেন না বলে অভিযোগ। বিজেপি কর্মীদের একাংশের দাবি, ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন তাঁরা। বাড়িঘর ভাঙা হচ্ছে। অত্যাচারিত হচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। অথচ তাঁদের সঙ্গেই কথা বলা হচ্ছে না। তাঁরা দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার দাবি তোলেন। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে শেষে দলীয় কার্যালয়ের গেট বন্ধ করে দিতে হয় । অভিযোগ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেই সময় বাইরে বেরিয়ে আসেন দলের অপেক্ষাকৃত মাঝারি মাপের নেতারা। তারা নাকি কর্মী-সমর্থকদের ধাক্কা মেরে সরিয়ে দেন। এর ফলে প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়। আরও উত্তেজনা ছড়ায়। শেষে পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে জেলার আহ্বায়ক এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। দিলীপ ঘোষ সকলের সঙ্গে কথা বলবেন। তার পরই কিছুটা ক্ষোভ প্রশমিত হয়। দিলীপ ঘোষ অবশ্য বলেন, “ ভোটে না জিতলে একটু হতাশা হয়। আস্তে আস্তে কেটে যাবে সব।”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...