Wednesday, April 8, 2026

প্রবল চাপের মুখে পড়ে অবশেষে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা মোদির

Date:

Share post:

মোদি সরকারের ভ্যাকসিন নীতি নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল বিরোধীদের তরফে। কেন একটা শ্রেণীর মানুষকে টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হবে কেন্দ্রের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালতও। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে করোনা পরিস্থিতিতে যাতে দেশের গরীব মানুষের অন্নের অভাব না হয় তার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশের ৮০ কোটি মানুষকে আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথাও ঘোষণা করা হলো প্রধানমন্ত্রীর তরফে।

সোমবার বিকেল পাঁচটা নাগাদ ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি ঢালাও প্রশংসা করেন দেশের বিজ্ঞানী ও স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মীদের। তিনি বলেন, ‘বিশ্ব ভেবেছিল ভারত কী ভাবে সামলাবে করোনা পরিস্থিতি? এত জনসংখ্যা। কিন্তু আমাদের বিজ্ঞানীরা দেখিয়ে দিয়েছেন, বিশ্বের বড় বড় দেশের মতোই ভারতও পারে টিকা তৈরি করতে। কোভিড ভ্যাকসিন হল রক্ষা কবচ। আমাদের বিজ্ঞানীরা কম সময়ে টিকা তৈরি করতে পারবেন, আমাদের বিশ্বাস ছিল।’ এরপরই টিকাকরণ নীতি নিয়ে ভারত সরকারের নয়া গাইডলাইনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে এবার। এই ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে চালু হবে। দেশের কোনও রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না৷ কেউ যদি ফ্রি ভ্যাকসিন না চান, তিনি প্রাইভেট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর দেড়শ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।’ একইসঙ্গে তিনি জানান, ‘আগামী ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র।’

আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তৃণমূলে সেকেন্ডম্যান নেই: অভিষেক 

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আগের বছরে যখন করোনার জন্য লকডাউন শুরু করা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ৮০ কোটি মানুষের ফ্রি রেশন ব্যবস্থা শুরু করা হয়েছিল। এবছরও দ্বিতীয় ঢেউয়ে সেই যোজনাকে আরও বাড়িয়ে নভেম্বর মাস পর্যন্ত করা হলো। এই সময়কাল পর্যন্ত দেশের ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। যাতে দেশবাসী অভুক্ত না থাকেন।’

তবে প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণাকে পুরোপুরি চাপের মুখে নত হওয়া হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তার কারণ কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি মেনে যেভাবে ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে তা দীর্ঘমেয়াদী। এভাবে ভ্যাক্সিনেশন চললে তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়বে এ আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। একদিকে গুজব অন্যদিকে টাকা দিয়ে ভ্যাকসিন নিতেও নারাজ ছিলেন দেশের বহু মানুষ। পাশাপাশি শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল দেশের একটা শ্রেণীর মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন আর একটা শ্রেণীর জন্য কেন টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হবে? টাকা দিয়ে ভ্যাকসিনের তীব্র বিরোধিতা করে দেশের একাধিক রাজ্য সরকারও। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে সরকারের এই সিদ্ধান্ত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...