Friday, June 26, 2026

ধনকড়কে সন্তুষ্ট করতে পারলেন না মুখ্যসচিব! বৈঠকের পর ফের রণংদেহি মেজাজে রাজ্যপাল

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে শুরু থেকেই সরব রাজ্যপাল(governor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। এই ইস্যুতেই বিস্তারিত রিপোর্ট দিতে রাজ্যপালের ডাকে সোমবার রাজভবনে(Raj bhavan) গিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(HariKrishna Dwivedi)। রাজভবনে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় দুজনের। তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রিপোর্ট মুখ্যসচিবের তরফের রাজ্যপালের কাছে পেশ করা হয়েছে তাতেই মোটেই সন্তুষ্ট নন জগদীপ ধনকড়। এমনটাই জানা যাচ্ছে রাজভবন সূত্রে।

ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার কী ভাবছে সে বিষয়ে বিস্তারিত জানতে রবিবার মুখ্য সচিবকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেইমতো সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজভবনে উপস্থিত হন মুখ্য সচিব। ভোট পরবর্তী হিংসা নিয়ে বেশকিছু রিপোর্ট তিনি তুলে দেন রাজ্যপালের হাতে। তিনি রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পর ফের টুইটে সরব হতে দেখা গেল জগদীপ ধনকড়কে। তিনি লেখেন, ‘ভোট-পরবর্তী হিংসা নিয়ে মুখ্যসচিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি বিস্তারিত রিপোর্ট দিতে পারেননি। আরও বিস্তারিত তথ্য তাঁর কাছ থেকে চাওয়া হয়েছিল। বিস্তারিত তথ্য নিয়ে আবার আসতে বলা হয়েছে।’

 

আরও পড়ুন:গুরুদায়িত্ব নিয়ে গুরুজনদের প্রণাম: বৃষ্টি মাথায় সুদীপ-সাক্ষাতে অভিষেক

উল্লেখ্য, এই প্রথমবার নয়, ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগেও মুখ্য সচিবকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তখন রাজ্যের মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেবারও মুখ্যসচিবের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হননি ধনকড়। নিজেই বেরিয়ে পড়েন রাজ্যে হিংসার অভিযোগ ওঠা এলাকাগুলি পরিদর্শনে। জানিয়ে সম্পর্ক খারাপ হয় রাজ্য সরকার ও রাজভবনের। যা এখনো জারি রয়েছে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...