Saturday, April 4, 2026

এবার এক ফোনেই “দুয়ারে ভ্যাকসিন”! ইঙ্গিত দিলেন পুর প্রশাসক ববি

Date:

Share post:

করোনা মহামারি (Corona Pendamic) মোকাবিলায় অন্যতম হাতিয়ার ভ্যাকসিন (Vaxin)। সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা বারবার বলছেন ভ্যাকসিন নেওয়ার কথা। সেইমতো পশ্চিমবঙ্গেও জোরকদমে চলছে ভ্যাকসিনেশন প্রদান প্রক্রিয়া। কলকাতা পুরসভা (KMC) বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন। বোরো অফিস, ওয়ার্ড অফিস এমনকি পুরসভার সদর দফতরেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আরও একধাপ এগিয়ে এবার ”ডোর টু ডোর ভ্যাকসিনেশন” বা “দুয়ারে ভ্যাকসিন” পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা শুরু করলো কলকাতা পুরসভা। এমনই ইঙ্গিত দিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

 

আগামী কিছুদিনের মধ্যেই কলকাতায় “ভ্যাকসিন অন কল” চালু হয়ে যাবে। ভ্যাকসিনের জোগান বাড়লেই, নতুন এই পরিষেবা দিতে প্রস্তুত পুরসভার। এক ফোনেই আপনার বাড়িতে পৌঁছে যাবে করোনা টিকা। বৃদ্ধ, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ফোন করলেই বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা।

এই পরিষেবা চালু হলে আর লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বয়স্ক মানুষদের। এছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষ আছেন যাঁদের পক্ষে বাইরে বেরোনো সম্ভব নয়। তাঁদের জন্য পুরসভার এই উদ্যোগ খুবই ভালো সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...