Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গল ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সকে নির্বাসিত করল ফিফা

Date:

Share post:

নির্বাসনের শাস্তি পেল ইস্টবেঙ্গল ক্লাব( East bengal)। ফুটবলারদের বকেয়া না মেটানোয় সোমবার রাতে নতুন মরসুমে ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা (ট্রান্সফার ব্যান) জারি করল ফিফা( fifa)। নির্বাসিত করা হয়েছে আইএসএলের আর এক দল কেরল ব্লাস্টার্সকেও। একেই চুক্তি বিতর্ক, তার মাঝে ট্রান্সফার ব‍্যান। সব কিছু নিয়ে বিপাকে লাল-হলুদ ক্লাব।

চুক্তির টাকা না পেয়ে আগের ইনভেস্টর কোম্পানি কোয়েসকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার। কিন্তু এক্ষেত্রে কোয়েসের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল, যে-হেতু ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে, তাই ফুটবলারদের বকেয়া মেটানোর দায়িত্ব তারা নেবে না। এর পরেই ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন কোলাডো, জনি অ‍্যাকোস্টারা। অভিযোগ করেন ভারতের ফুটবলারদের সংস্থার কাছেও। ফিফার কাছেও অভিযোগ করেন স্প‍্যানিস ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার, কোলাডোরা।

বেশ কয়েকদিন আগেই ফিফার তরফে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটালে নতুন মরসুমে ফুটবলারদের সই করানোর উপরে নিষেধাজ্ঞা জারি করানো হবে। আর সোমবার রাতে সেটাই হল। ফিফার তরফ থেকে নির্বাসিত করা লাল-হলুদ ক্লাবকে।

২০২০-২১ মুরশুমে লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে নতুন ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেন্ট এএফসির কাছে মুচলেকা দিয়ে জানিয়েছিল, ক্লাবের যাবতীয় বকেয়া তারা মিটিয়ে দেবে। এই বকেয়ার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। তবে এক্ষেত্রে শ্রী সিমেন্ট কর্তারা দাবি করেছিলেন, প্রাথমিক চুক্তি অনুযায়ী ২০২০ সালের সেপ্টেম্বর মাসের আগে ইস্টবেঙ্গল ক্লাবের কোনও আর্থিক দায় তাঁরা নেবেন না।

আরও পড়ুন:FIFA Tweet: মেসিকে পিছনে ফেললেন সুনীল, সামনে শুধু রোনাল্ডো

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...