Sunday, June 14, 2026

FIFA Tweet: মেসিকে পিছনে ফেললেন সুনীল, সামনে শুধু রোনাল্ডো

Date:

Share post:

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত সেভাবে সুযোগ পাননি গোল করার বা গোলমুখ খোলার। কর্নার থেকে বল পেয়ে কখনও হেড করেছেন তিন কাঠির বাইরে, আবার কখনও এট্যাককিং থার্ড-এ ঢুকে পড়লেও বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডারেরা ক্লিয়ার করেছেন। কিন্তু ওই যে কথায় আছে, “ওস্তাদের মার শেষ রাতে”! আর রেফারি শেষ বাঁশি বাজানোর আগে বাংলাদেশের (Bangladesh) হৃদয় ভাঙলেন সেই সুনীল ছেত্রী (Sunil Chettry)।

কাতারের (Qatar) দোহায় (Doha) বিশ্বকাপ বাছাইয়ের (FIFA World Cup 2022 Qualifier) ম্যাচে সুনীলের জোড়া গোল বাংলাদেশকে হারালো ভারত। একইসঙ্গে এই জয়ের সুবাদেই ভারত এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) আশা জিইয়ে রাখল। আর এই দুই গোলের সুবাদে জাতীয় দলের জার্সি গায়ে ৭৪টি গোল হয়ে গেল সুনীলের। গোল সংখ্যায় ছাপিয়ে গেলেন ফুটবলের বরপুত্র ৬ বারের ব্যালন ডি’অর (Balon d’or) জয়ী কিংবদন্তি লিওনেল মেসিকেও (Lionel Messi)।

দলের প্রয়োজনে জ্বলে ওঠা মেন ইন ব্লু (Men in Blue) ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সুনীলের কাছে নতুন নয়। একই দিনে ৭৩ এবং ৭৪ তম আন্তর্জাতিক গোল করে ফেললেন ভারত অধিনায়ক। এই মুহর্তে বর্তমান আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বেশি গোলদাতাদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন সুনীল। তিনে মেসি (৭২ গোল)। ১০৩টি গোল করে তালিকায় সবার ওপরে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Rinaldo)। সুনীল আন্তর্জাতিক ফুটবলে প্রথম ১০ গোলদাতাদের তালিকাতেও চলে এলেন। ইতিমধ্যে টুইট করে এমন ঘোষণাও করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA).

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...