Sunday, June 14, 2026

গাইঘাটায় নিয়ন্ত্রণহীন ম্যাটাডোরের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর, সঙ্কটজনক শাশুড়ি

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মঙ্গলবার কাকভোরে বেঘোরে প্রাণ গেল এক মহিলার । নিয়ন্ত্রণ হারিয়ে ডোবাতে পড়ার আগে একই পরিবারের দুই মহিলাকে চাপা দিল আলু বোঝাই ম্যাটাডোর। উত্তর চব্বিশ পরগণা বনগাঁ গাইঘাটার যশোর রোডে এই পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত এক জন। মৃত গৃহবধূ সুন্দরী বিশ্বাস(৩২), গুরুতর আহত অবস্থায় শাশুড়ি রুবি বিশ্বাস বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবারের ঝড়ে এলাকায় বহু গাছ ভেঙে রাস্তায় পড়েছিল। আর তা সকাল হওয়ার আগেই জ্বালানির জন্য শাশুড়ির সাথে তা কুড়োতে যাওয়াই কাল হল সুন্দরী বিশ্বাসের। নিয়ন্ত্রণহীন ওভারলোডেড আলু বোঝাই ম্যাটাডোর প্রাণ কেড়ে নিল শঙ্কর বিশ্বাসের স্ত্রীর। মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর পাঁচটার সামান্য পরে হাবরা থেকে বনগাঁগামী একটি আলুবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে । উল্টে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মধ্য ত্রিশের ওই গৃহবধূ ও তার শাশুড়িকে সঙ্গে নিয়ে ডোবায় তলিয়ে যেতে থাকে ম্যাটডোরটি ।গাড়ির তলায় চাপা পড়ে যান রুবি বিশ্বাস। তিনি বেঁচে গেলেও গৃহবধূ সুন্দরী বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় গরীব পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে ।

Advt

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...