Saturday, June 27, 2026

মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসকষ্ট বিধায়কের

Date:

Share post:

আচমকা অঘটন। তৃণমূল (Tmc) নেতা তথা বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) ভবানীপুরের বাড়িতে অগ্নিকাণ্ড। কামারহাটির (Kamarhati) বিধায়কের বাড়িতে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মদন মিত্র। এয়ার পিউরিফায়ার থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। ধোঁয়ায় শ্বাসকষ্ট হয় বিধায়কের।

মদন মিত্র জানান, মঙ্গলবার সকালে হঠাৎই একটি ঘরের আগুন দেখা যায়। ওই ঘরেই ঘুমোতেন বিধায়কের পুত্র ও পুত্রবধূ ও নাতি। আগুন লাগায় আতঙ্কে রাস্তায় নেমে আসে গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল-পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। গোটা ঘর ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ঘরে থাকা একটি এয়ার পিউরিফায়ার থেকেই আচমকা আগুন ছড়িয়ে পড়ে।

দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu) নিজে ফোন করেন মদন মিত্রকে। তার তৎপরতার প্রশংসা করে সুজিত বসুকে ধন্যবাদ জানান মদন মিত্র। তিনি জানান ভবানীপুরে তাদের দেড়শ বছরের পুরনো বাড়ি কিন্তু এর আগে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা কখনো ঘটেনি সময়মতো বেরিয়ে আসতে না পারলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে জানিয়েছেন মদন মিত্র। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট হয় মদন মিত্রের।

Advt

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...