Wednesday, June 24, 2026

দুই  গোষ্ঠীর সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার

Date:

Share post:

দুই  গোষ্ঠীর ঝামেলা মেটাতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার। সোমবার এই ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত সি রোডে। সুমন ঘোষ নামে লিলুয়া থানার ওই সাব ইনস্পেকটর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

ঘটনার সূত্রপাত, এক ব্যক্তির মৃতদেহ সৎকার করতে গিয়ে শ্মশান ঘাটে। দু’টি দল বচসায় জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিলুয়ার সি রোডের বাসিন্দা সন্তোষ মুখিয়ার মৃতদেহ সোমবার বিকেলে সৎকার করতে যান তাঁর আত্মীয় ও এলাকার লোকজন। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার বাঁধাঘাট শ্মশান ঘাটে তাঁদের সঙ্গে ওই এলাকারই কিছু যুবকের বচসা শুরু হয়। অভিযোগ, সি রোডের কিছু যুবক মত্ত অবস্থায় গালিগালাজ করছিল। এরপরই মারামারিতেজড়িয়ে পড়ে দুই দল।
এই ঘটনায় গোলাবাড়ি এলাকার বাসিন্দা রাহুল সিংহ ও তার এক সঙ্গী গুরুতর জখম হন। এর পরে রাত আটটা নাগাদ একদল যুবক লিলুয়ার সি রোডে হামলা চালায়। বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ।
লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। তখনই সুমন ঘোষ নামে লিলুয়া থানার সাব ইনস্পেকটর গুলিবিদ্ধ হন। তাঁর পায়ে গুলি লাগে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...