Tuesday, June 16, 2026

অবলুপ্তির পথে শতাব্দী প্রাচীন পুতুলনাচ শিল্প! কেমন আছেন শিল্পীরা?

Date:

Share post:

সালটা ছিল ১৯৭৭। সোনামুখীর রাধানগরে প্রথম শো। ২৫ জনের পুতুল নাচের দল গিয়ে দুর্দান্ত অনুষ্ঠান সবার বাহাবা হাততালি কুড়িয়েছিল। তার পর থেকে ভালই চলছিল। কিন্তু কালের স্রোতে কার্যত হারিয়ে গিয়েছে পুতুলনাচ। কেমন আছেন টিমটিম করে জ্বলতে থাকা সেই শিল্পের ধারক বাহকরা, এক শিল্পী শোনালেন সেই কাহিনি।

পুজো পার্বণ মেলা থেকে  পারিবারিক অনুষ্ঠান, আগে সব জাগাতেই মিলিত পুতুলনাচের বায়না। বিনোদনে নাটক,  থিয়েটারের পাশাপাশি জায়গা পেত পুতুলনাচও। কিন্তু কালের নিয়মে জীবনধারা বদলেছে। পুতুলনাচের জায়গা নিয়ে নিয়েছে বায়োস্কোপ থেকে চলচিত্র। তখন থেকেই অবলুপ্তির যে ধারা তৈরি হয়েছিল তাতে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে বিশ্বকে হাতের তালুতে এনে দেওয়া স্মার্ট ফোন।

সময় খরচ করে এখন পুতুল নাচ দেখার আগ্রহ হারিয়েছেন মানুষ। তাই ভাঁটা পড়েছে এই শিল্পেও। তবুও বর্তমান সরকারের আমলে মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় শিল্পীরা কাজ পাচ্ছেন, সরকার ভাতার ব্যবস্থাও করেছেন। প্রায়ই সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ও মেলায় মিলছিল পুতুল নিয়ে হাতের কারসাজি দেখানোর সুযোগ। কিন্তু করোনা কালেও সেটাও প্রায় বন্ধ।

এক সময় শুধু বাঁকুড়া জেলাতেই ৬০ থেকে ৭০ জন শিল্পী পুতুল নাচের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কালক্রমে সেটা কার্যত হাতে গোনা কয়েক জনের ঠেকেছে। তাঁদের মধ্যে এক জন হলেন দেবীপ্রসাদ সিংহ। তিনিই জানালেন শিল্পের বর্তমান অবস্থা খুব খারাপ।

একে একে পুতুলনাচ শিল্পীরা পুতুলনাচ ছেড়ে চলে যাচ্ছেন। নাম লেখাচ্ছেন অন্য পেশায়। কয়েকজন রয়ে গিয়েছেন ভালবাসার টানে। সর্বসাকুল্যে রোজকার বলতে সরকারের দেওয়া মাসিক হাজার টাকা। তাতে সংসারে দিন পাঁচেক চলে কোনও রকমে। তাই ভবিষ্যৎ কী হবে কেউ জানে না।

Advt

 

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...