Monday, April 6, 2026

করোনা বিধি মেনে ফের চালু হতে চলেছে কফি হাউস

Date:

Share post:

করোনা স্বাস্থ্যবিধি মেনেই আবারও ফিরছে কফি হাউসের আড্ডা। খুলে যাচ্ছে কলেজ স্ট্রিট (College Street) কফি হাউসের দরজা। তবে দিনভর নয়, মাত্র তিন ঘন্টা ইনফিউশনের কাপ হাতে নিয়ে বসা যাবে কলেজ স্ট্রিট কফি হাউসে। কঠোর নিষেধাজ্ঞা মেনে আগামী বুধবার থেকেই খুলে যাচ্ছে কফি হাউস। তবে নিয়মের বেড়াজাল থাকলেও কফি হাউসের আড্ডাটা কোভিড পরিস্থিতিতেও চালু থাকবে।

লকডাউনে বন্ধ কফি হাউসের আড্ডা। প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিকটা বদলে গিয়েছিল।শারীরিক দূরত্ববিধি (physical distance) মানতে গিয়ে কমে গিয়েছিল টেবিলের সংখ্যা। টেবিলের সঙ্গে সঙ্গে কাটছাঁট হয় মেনুতেও।এবার সেইসঙ্গে সময়ও কমানো হল।  বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে কফি হাউস। ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো-অপারেটিভ লিমিটেডের সেক্রেটারি তপন পাহাড়ি জানিয়েছেন, সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র তিন ঘন্টার জন্য। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

তপনবাবু আরও জানান, প্রায় ৬০ জনেরও বেশি কর্মী রয়েছেন কফি হাউসে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আর্থিকভাবে সমস্যার মুখে এই কর্মীরা। আপাতত তিন ঘন্টা খুলে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে কফি হাউস পুরোপুরি না খুললে এই সমস্যারও পুরোদমে সমাধান হবে না, তা মানছেন তিনি। তবে আগের মতোই কফি হাউসে ঢুকতে গেলে মানতে হবে স্বাস্থ্যবিধি।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...