Friday, May 22, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার দিনহাটায়

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার দিনহাটায়। পড়ার ঘরে ফ্যানে ঝুলছিল দেহ৷ পুলিশ জানায় মৃত ছাত্রীর নাম বর্নালী বর্মন , বয়স ১৬৷ গোপালনগর হাই স্কুলের ছাত্রী ছিল সে। রাতে পড়ার ঘর থেকে পুলিশ ছাত্রীর দেহ উদ্ধার করে৷ পরিবারের অনুমান, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়াতে অবসাদে ভুগে এই ঘটনা ঘটলেও ঘটতে পারে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে৷

পরিবার জানিয়েছে, গত কয়েকদিন থেকে উদ্বিগ্ন ছিল এই ছাত্রী৷ গতকালের পরীক্ষা বাতিল ঘোষনার পর সে আরও মানসিক ভাবে ভেঙে পরে। পুলিশ তার পড়ার ঘর থেকে একটি লাল কালিতে লেখা নোট উদ্ধার করেছে। তাতে লেখা আছে বাবার সব ইচ্ছা সে পূরন করতে পারল না। মৃত ছাত্রীর কাকা প্রসেনজিত বর্মন বলেন, অন্যান্য দিনের মত পড়ার ঘরে দরজা বন্ধ করে পড়তে গিয়েছিল সে। তবে অনেক রাত হয়ে যাওয়ার পরেও ঘর থেকে বাইরে না বেড় হওয়ায় সন্দেহ হয় পরিবারের৷ ডাকাডাকির পর কোনো আওয়াজ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে পরিবার৷ এরপর ফ্যানে কাপড় বাধা অবস্থায় ছাত্রীর ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করেছে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...