Tuesday, April 7, 2026

বিস্ফোরক রাজীব: ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্নমত, বিলম্বিত বোধোদয়, মত কুণালের

Date:

Share post:

এবার ফেসবুকে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্নমত বিজেপি নেতার (Rajib Banerjee)। রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস দুর্যোগে বিপর্যস্ত বাংলার পাশে থাকার বার্তা দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন রাজীব। মঙ্গলবার, যখন হেস্টিংস হাউসে বিজেপির (Bjp) বৈঠকে গরহাজির দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, তখনই তাঁর ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 356 ধারা জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না।
আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড’ ও ‘ইয়াস’, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা”।

এর আগে আর এক বিজেপি নেতা শুভ্রাংশু রায় (Shubranshu Ray) বিজেপির হার নিয়ে আত্মসমালোচনার কথা বলেছিলেন। এবার সরাসরি দিল্লির নেতাদের বাংলায় ৩৫৬ ধারা জারির হুমকির বিপরীত মেরুতে দাঁড়িয়ে নিজের মতামত জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে হারের পরেই রাজীবকে খুব একটা বিজেপির রাজনীতিতে দেখা যায়নি। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঠগড়ায় উঠেছে প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। একইসঙ্গে তারপরে বনমন্ত্রী থাকা অবস্থাতেও তাঁর ভূমিকার নিয়ে অভিযোগের আঙুল ওঠে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর এই ভোলবদল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, এটি বিলম্বিত বোধোদয়। তবে ইয়াসের দাপটে বাঁধ ভেঙে যাওয়ার ঘটনার পর তাঁর এই ধরনের মন্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগায়। তবে দেরিতে হলেও রাজীবের যে দেয়াল লিখন পড়তে পারছেন সেটাই যথেষ্ট মত কুণালের।

আরও পড়ুন-নারদ-কাণ্ডে CBI-এর নতুন মামলা হাইকোর্টে

তৃণমূলে থেকে কাজ করতে না পারার অভিযোগ তুলে ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। কলকাতা থেকে তাঁকে চার্টার্ড বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু নির্বাচনে দলের অবস্থা এবং ব্যক্তিগত হারের পরে একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন রাজীব। এই পরিস্থিতিতে ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্ন সুর তাঁর গলায়।

Advt

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...