Tuesday, March 24, 2026

বর্ষায় বৃষ্টি হবেই, কিন্তু বজ্রপাতের এত প্রাবল্য কেন? কী বলছেন মেঘ বিশেষজ্ঞ?

Date:

Share post:

উত্তর এবং দক্ষিণ বঙ্গ জুড়ে এখন বৃষ্টি (monsoon season in North Bengal) চলছে। উত্তরবঙ্গের যদিও বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনো বর্ষা আসেনি (pre monsoon season in South Bengal)। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রায় রোজই প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে ঝড় এবং প্রবল হারে বজ্রপাত (thunderstorm)। গতকাল অর্থাৎ সোমবারই বজ্রপাতে রাজ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদদের মতে এত কম সময়ে় বজ্রপাতে এত জনের মৃত্যু খুবই বিরল এবং দুঃখজনক ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত ঘনঘন বজ্রপাত। বজ্রপাতের এত প্রাবল্য কী কারনে? বর্ষাকালে বৃষ্টি হবে। কখনো হালকা । কখনো মাঝারি। কখনো মুষলধারে। বর্ষাকালে এ তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এত ঘন ঘন বজ্রপাত কেন? আবহাওয়া দফতর জানিয়েছে এখন প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই সময় প্রকৃতির বিরাট অংশজুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। পুঞ্জিভূত মেঘের উল্লম্ব স্তূপ জমেই এই বিপত্তি। বর্ষার মেঘ ঢোকার সময় নাকি এমনটা হয়ে থাকে। একটার পর একটা মেঘের স্তর জমতে থাকে। আর তার জেরে এই ব্যাপকহারে বজ্রপাত। তবে আবহাওয়াবিদরা এই ঘটনাকে স্বাভাবিক বললেও এত ঘনঘন বজ্রপাত কিছুটা ব্যতিক্রমী ঘটনা তো বটেই। কেন হচ্ছে এত বজ্রপাত? মেঘ বিশেষজ্ঞ চিরশ্রী চক্রবর্তী (cloud expert chirasree Chakraborty) জানালেন, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মূলত দায়ী। ধরিত্রীর উষ্ণতা বাড়ছে। এই উষ্ণতা বৃদ্ধির একাধিক কারণ হয়েছে। আর তার জন্য ব্যাহত হচ্ছে প্রকৃতির ভারসাম্য। যার ফলে ঝড়-বৃষ্টি বজ্রপাত, সুপার সাইক্লোন…সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং ঘনত্ব আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। দ্বিতীয় কারণ হল: পরিবেশ দূষণ। পরিবেশে কার্বন নিঃসরণ যত বাড়বে তত এই ধরনের ঘটনা বাড়তে থাকবে। অর্থাৎ গাড়ির ধোঁয়া, কলকারখানা দূষণ যত বাড়বে তত কার্বন নির্গমন বাড়বে। আর তার জেরেও এইরকম ঘনঘন বজ্রপাত।

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...