SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে ইডি - আইপ্যাক শুনানি (ED - IPAC Case)। এদিন দুপুর ১২ টা নাগাদ এসআইআর মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্যকান্ত (CJI Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মামলারওও শুনানি রয়েছে আজ। পাশাপাশি সোমবার প্রায় মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ গেল তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করলে কীভাবে কবে তার নিষ্পত্তি হবে সে প্রসঙ্গ উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
Sponsored

সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেয়েছে। বিস্তারিত তথ্য না জানা গেলেও কমিশন সূত্রে খবর এখনও অ্যাডজুডিকেশন তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নামের নিষ্পত্তি হওয়া বাকি। সেই নিষ্পত্তি হয়ে গেলেও, যাঁদের নাম সেখানেও বাদ যাচ্ছে, তাঁদের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়ার আগেই কি নির্বাচন করা সম্ভব? আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। সে ক্ষেত্রে কোনও বৈধ ভোটার যাতে বাদ না করেন তা নিশ্চিত করা হবে কীভাবে, তা নিয়ে আজ সওয়াল -জবাব চলবে সুপ্রিম আদালতে।
কলকাতায় আইপ্যাক অফিসে এবং কর্ণধারের (প্রতীক জৈন) বাড়িতে ইডি হানা সংক্রান্ত মামলার শুনানিও রয়েছে এদিন। বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার শুনানি হবে। মৌলিক অধিকার খর্বের বিষয়ে অভিযোগ তুলে কেন্দ্রের সংস্থা মামলা করতে পারে কিনা তা নিয়ে আগে শুনানিতে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ সেই আবেদনের মেইনটেইনিবিলিটির উপর সওয়াল- জবাব শুরু হবে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
