Thursday, June 25, 2026

পাশে আছি: স্বজনহারাদের কাছে টেনে বার্তা অভিষেকের

Date:

Share post:

মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার যান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দূর থেকে দাঁড়িয়ে দেখা নয়, একেবারে বাড়ির উঠোনে গিয়ে বসে, স্বজনহারা মানুষের চোখের জল মুছিয়ে দেন তিনি। সদ্য পিতৃহারা নাবালককে কোলে টেনে নেন। হাত রাখেন অভিভাবকহীন শিশুর মাথায়। এরপর সারাদিনের টুকরো ছবি নিজের ফেসবুক (Facebook) ওয়ালে পোস্ট করে অভিষেক লেখেন, “বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাতে মুর্শিদাবাদে বরহমপুর ও রঘুনাথগঞ্জ গিয়েছিলাম। তাঁদের বেদনাতুর দৃষ্টি অসহনীয়। আমি যেমন আন্তরিক সমবেদনা জানাই, তেমনই প্রত্যেককে সাধ্য মতো সাহায্যের আশ্বাস দিয়েছি।”

তাঁকে এভাবে পাশে পেয়ে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে অসহায় পরিবারগুলি।

আরও পড়ুন- নিউটাউনে নিহত দুষ্কৃতী ভাল্লারের বিরুদ্ধে ৪০টি মামলা, মাথার দাম ছিল ১০লক্ষ

Advt

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...