Friday, April 3, 2026

গভীর নিম্নচাপ-পূর্ণগ্রাস সূর্য গ্রহণ-ভরা কোটাল, চোখ রাঙাচ্ছে সমুদ্র

Date:

Share post:

গোঁদের ওপর বিষ ফোড়ার মতো একদিকে গভীর নিম্নচাপ অন্যদিকে ভরা কোটাল। ভাসবে উপকূল। বৃহস্পতিবার সকালেই শুরু হবে ভরা কোটাল। তাই আগে থেকে সতর্ক রাজ্য সরকার। জানা গিয়েছে, উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইয়াসের মাঝে ছিল পূর্ণিমার ভরা কোটাল। এবার অমাবস্যার ভরা কোটাল সঙ্গে গভীর নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। তার সঙ্গে চলবে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। ভারত থেকে তা না দেখা না গেলেও এমনই একটি মহাজাগতিক পরিস্থিতি আগামিকাল তৈরি হচ্ছে যে সমুদ্র ফুলে ফেঁপে উঠবে। জানা গিয়েছে, পূর্ণিমার ভরা কোটালের থেকেও মারাত্মক হবে অমাবস্যার ভরা কোটাল। মৎস্যজীবীদের আগামিকাল সকালের মধ্যেই ফিরে আসর কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-নিউটাউনে নিহত দুষ্কৃতী ভাল্লারের বিরুদ্ধে ৪০টি মামলা, মাথার দাম ছিল ১০লক্ষ

অমাবস্যার ভরা কোটালে ফেল প্লাবিত হবে উপকূলবর্তী জেলাগুলি। এমনকী কলকাতা শহরেও গঙ্গা সংলগ্ন এলাকা গুলিতে ভরা কোটালের প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বুধবার থেকেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আগামী দু’দিন উপকূলবর্তী এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। উপকূলরক্ষী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...