Wednesday, June 24, 2026

ক্রিস্টোফার রোডের বস্তিতে অগ্নিকাণ্ড, বাসিন্দাদের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

Date:

Share post:

মহানগরে ফের অগ্নিকাণ্ড। বুধবার আচমকা ট্যাংরা থানা এলাকার ৫৮ নম্বর ওয়ার্ডে ক্রিস্টোফার (Christopher) রোডের মুন্ডাপাড়া বস্তিতে আগুন লাগে। এই বস্তিতে প্রায় ৬ হাজার মানুষের বাস৷ অত্যন্ত ঘিঞ্জি এলাকা তবে একটি পুকুর এলাকায় থাকায় বস্তির বাসিন্দারা বাড়ি থেকে গ্যাস সিলিন্ডারের (Cylinder) করে পুকুরে ফেলে দেন। পাড়ার লোকজনই ওই পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন৷ পরে দমকলের ৫টি ইঞ্জিনের ঘটনাস্থলে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড৷ ৭টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...