Wednesday, June 24, 2026

ফরাসি প্রেসিডেন্টের গালে সপাটে চড় মারলেন যুবক, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ফের একবার জনসমক্ষে অপদস্ত হতে হলো ফরাসি(France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে(Emmanuel macron)। জনসংযোগ অনুষ্ঠানে গিয়ে এক যুবকের হাতে রীতিমতো চড় খেতে হল প্রেসিডেন্টকে(president)। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করার পাশাপাশি কেন ওই ব্যক্তি প্রেসিডেন্টের গায়ে হাত তুললেন তা জানার চেষ্টা চলছে। ঘটনায় দুজনকে গ্রেফতার(arrest) করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি করোনাভাইরাস অতিমারির পর দেশের জনগণ ও পড়ুয়াদের সঙ্গে দেখা করতে ফ্রান্সের ড্রোম এলাকায় গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। প্রেসিডেন্টকে দেখতে স্বাভাবিকভাবেই ভিড় জমে যায় এলাকায়। বহু মানুষ হাত মেলান তার সঙ্গে। সময় ভিড়ের মধ্যে এক ব্যক্তি তার সঙ্গে হাত মেলাতে যান এবং সপাটে চড় মেরে বসেন প্রেসিডেন্টকে। আকস্মিক এই ঘটনায় তাজ্জব হয়ে যান সেখানে উপস্থিত জনতা। পাশাপাশি দ্রুত প্রেসিডেন্টকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। প্রেসিডেন্টকে চড় মারার পর ‘ম্যাক্রোঁ নিপাত যাক’ স্লোগান দিতে থাকে ওই জনৈক যুবক। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।

আরও পড়ুন:নারদ-মামলায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করলো না বৃহত্তর বেঞ্চ

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ফ্রান্সের শাসক-বিরোধী দুই শিবিরের তরফেই। হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফ্রান্সের জাতীয় সংসদে এই প্রসঙ্গে বক্তব্য পেশ করেন ফরাসি প্রধানমন্তী জিন ক্যাসটেক্স। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘গণতান্ত্রিক আলোচনা অনেক সময় তিক্ত হয়ে উঠতে পারে। তবে কোনও ক্ষেত্রেই হিংসা বা হামলার ঘটনাকে মেনে নেওয়া যায় না। ’

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...