Friday, June 26, 2026

Breaking: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য, ফিরলেন বাড়িতে

Date:

Share post:

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যকে।আজ বাড়ি ফিরছেন সস্ত্রীক বুদ্ধদেব। উডল্যান্ডস হাসপাতাল থেকে সাতদিন আগেই ছাড়া পাওয়ার পর সিআইটি রোডের মেরিল্যান্ড নার্সিংহোমে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে , তাঁর অ্যান্টিবডি রিপোর্ট স্বাভাবিক এসেছে । করোনা গাইডলাইন অনুযায়ী ২১ দিনও পেরিয়ে গিয়েছে। আপাতত সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী ।
ফলে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। তবে বাড়িতে ফিরলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকের নজরদারিতে থাকতে হবে বেশ কিছুদিন।
বুধবার দুপুরেই হাসপাতাল থেকে ছাড়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরপরই তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন ।চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থায় নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বলে জানা গিয়েছে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...