Friday, June 26, 2026

নয়া প্রযুক্তি: স্যাটেলাইটের আগেই এবার হদিশ মিলবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের

Date:

Share post:

এবার স্যাটেলাইটের(satellite) আগেই খোঁজ পাওয়া যাবে সমুদ্রের বুকে কোনও বিধ্বংসী ঘূর্ণিঝড়(cyclone) তৈরি হচ্ছে কিনা। সম্প্রতি ভারতের বৈজ্ঞানিকরা(Indian scientist) আবিষ্কার করল এমনই নয়া প্রযুক্তি। নয়া এই প্রযুক্তির মাধ্যমে ভারত মহাসাগরের বায়ুমণ্ডলের গতি প্রকৃতির ওপর নজর রেখে স্যাটলাইট রিপোর্টের বহু আগেই জানা যাবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের অস্তিত্ব।

অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ঘূর্ণিঝড়ের আগামবার্তা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার ও দেশের সাধারণ মানুষের জন্য। বিজ্ঞানীরা দাবি করছেন রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত দ্রুত ঝড়ের পূর্বাভাস পাওয়া সম্ভব। অবশ্য বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেখানে ঝড়ের পূর্বাভাস তখনই জানা যায় যখন উষ্ণ সমুদ্র পৃষ্ঠে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। বিজ্ঞানীদের আশা একেবারে শুরুতে ঘূর্ণিঝড় শনাক্তকরণ সম্ভব হলে পরিস্থিতি মোকাবিলার জন্য অনেক বেশি সময় পাবে প্রশাসন।

আরও পড়ুন:ফরাসি প্রেসিডেন্টের গালে সপাটে চড় মারলেন যুবক, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

খড়গপুর আইআইটির(Kharagpur IIT) পড়ুয়াদের তৈরি অত্যাধুনিক এই প্রযুক্তি দেশবাসীকে নয়া দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে, মহাসাগরের উষ্ণ প্রাকৃতিক পরিবেশে যখন ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয় তখন বায়ুমন্ডলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। পাশাপাশি প্রবল চাপ তৈরি হয় কোনও একটি অঞ্চলে। খড়গপুর আইআইটির পড়ুয়াদের বানানো নয়া এই প্রযুক্তি ভারত মহাসাগরে তৈরি হওয়া বায়ুমণ্ডলের এই সকল অঞ্চলের আগাম খবর দেবে। যার ফলেই মিলবে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা। আইআইটি খড়গপুরের বিজ্ঞানী জিয়া আলবার্ট, বিষ্ণুপ্রিয়া সাউ ও প্রসাদ কে ভাস্করনের এই আবিষ্কারে স্বাভাবিকভাবেই উপকৃত হতে চলেছে দেশ।

জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় ভারত সরকারের অধীনে Eddy detection technique ব্যবহার করা হয়েছিল। এবং সম্প্রতি এই প্রযুক্তির আওতায় একটি রিসার্চ প্রকাশিত হয় ‘অ্যাটমোসফেরিক রিসার্চ’ জার্নাল পত্রিকায়। সেখানেই দাবি করা হয় ভারত মহাসাগরের উত্তর ভাগে ২০০৯ সাল থেকে এই প্রযুক্তির মাধ্যমে ২০১৮ সাল পর্যন্ত যতগুলো ঝড় হয়েছে তার আগাম হদিশ পাওয়া গিয়েছে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...