Saturday, April 4, 2026

বৃষ্টিতে মুম্বইয়ে বহুতল ভেঙে ৮ শিশু-সহ অন্তত ১১ জনের মৃত্যু

Date:

Share post:

তুমুল বৃষ্টিতে মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। বৃষ্টির জেরে মুম্বইয়ে মালবানির মালাডে বুধবার রাত ১১টা নাগাদ একটি ৪ তলা বিল্ডিং ভেঙে পড়ে। এই  ভয়ানক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৮ জনই শিশু। আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের বিডিবিএ মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রচণ্ড বৃষ্টির কারণে রাতে ওই সময় বহুতলের বাসিন্দারা প্রায় সবাই ঘরেই ছিলেন। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বৃষ্টি এবং রাতের কারণে মৃতের সংখ্যা ১১তে পৌঁছে যায় বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে যায় দমকল এবং অন্য উদ্ধারকারী দল। স্থানীয়রাও উদ্ধারে হাত লাগান। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকে রয়েছেন কিনা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।

বিএমসি জানিয়েছে, এই বিল্ডিংটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। টানা বৃষ্টির জেরেই সেটি ভেঙে পড়ে। এই বিল্ডিং ছাড়াও মুম্বই জুড়ে এমন এনেক বিল্ডিংকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই সেগুলি খালি করা হয়নি।

আগামী আরও ৪ দিন এমন প্রবল বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...