Monday, April 6, 2026

হুগলি নদীর উপর টর্নেডো, আতঙ্ক সাগরদ্বীপে বাসিন্দাদের মধ্যে

Date:

Share post:

সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর হঠাৎই টর্নেডো তৈরি হল। কিছুক্ষণ পর সেখানে মিলিয়ে যায় সেটি। স্থানীয় কয়েক জন সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। তাতে দেখা গিয়েছে নদীর ওপর স্তম্ভাকারে জল পাক খেয়ে উপরে উঠতে থাকে। ক্রমশ সেটি ক্রমশ তীরের দিকে আসে। তাতে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়েদর মধ্যে। প্রায় আধঘণ্টা ধরে এই দৃশ্য দেখা যায়। স্থানীয়দের দাবি তাঁরা এর আগে এমন ঘটনা দেখেননি।

স্থানীয়রা জানিয়েছেন,  বৃহস্পতিবার সকালে হঠাৎই নদীর উপর একটা কালো মেঘের কুণ্ডলী দেখা যায়। কার্যত পাক খেতে খেতে নেমে আসে সেটি। তবে ভাগ্যক্রমে সেটি নদীর পাড়ে আসেনি। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আবহাওয়াবিদরা মনে করছেন, আগামিকাল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, তার জেরেই এমন টর্নেডো তৈরি হয়েছে। এমন ছোট ছোট টর্নেডো তৈরি হওয়া স্বাভাবিক।

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...