Saturday, April 4, 2026

বিতর্ক উঠতেই নুসরতের ইনস্টাগ্রাম থেকে উধাও বিয়ের সব ছবি!

Date:

Share post:

নিখিল জৈনের সঙ্গে তাঁর কোনওদিন বিয়ে হয়নি, কেবল লিভ-ইন সম্পর্ক ছিল বলে গতকালই বোমা ফাটিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু তোলপাড়। লিভ-ইন সম্পর্কে থাকলে লোকসভার ওয়েবসাইটে স্বামীর পরিচয় বা শপথের সময় নুসরত রুহি জাহান জৈন বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন কেন বা সিঁদুর পরে বিভিন্ন জায়গায় নিখিলের স্ত্রীর পরিচয়ে ঘুরেছেন কেন এইসব কথা এখন উঠছে। বিতর্কের ঝড়ের মুখে এবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) থেকে বিয়ের সব ছবি মুছে ফেললেন নুসরত জাহান (Nusrat Jahan)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামাজিক বিয়ের প্রমাণ মুছতেই কি তাঁর এই পদক্ষেপ?

২০১৯ সালের লোকসভা ভোটে জেতার কয়েক সপ্তাহের মধ্যে বিদেশে ঘটা করে ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরত। তুরস্কে তাঁদের বিয়ে হয়। বিয়ের ছবি ভাইরাল হয় নেটজগতে। সংবাদমাধ্যমেও প্রচুর পাবলিসিটি হয়। বিয়ের রিসেপশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট। প্রশ্ন উঠছে, বিয়ে না হয়ে যদি লিভ-ইনই হবে, তার জন্য অতিথি ডেকে বধূবেশে রিসেপশন বা তার আগে বিয়ের আসর বসানোর কারণ কী? নুসরত-নিখিলের বিয়ে বা রিসেপশনে যারা উপস্থিত ছিলেন তাঁরা সবাই বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতেই গিয়েছিলেন, লিভ-ইন উদযাপন করতে নয়। সেই সময় বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দেওয়ার সময়েও নুসরত একবারও কোথাও বলেননি তিনি বিয়ে করেননি! এখন নানা সম্পর্কের জটিলতায় হঠাৎ করে নতুন ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী আইনি ঝামেলা এড়ানোর চেষ্টা করছেন বলে অনেকের মত। তারই দ্বিতীয় ধাপ হিসাবে গতকালের মন্তব্যের পর অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি সরিয়ে ফেলেছেন নুসরত। রথযাত্রায় ইসকনের মন্দিরে নববধূর বেশে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা নেই।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...