Wednesday, March 25, 2026

ভারতকে বিনামূল্যে ৮ কোটি ভ্যাকসিন পাঠাচ্ছে আমেরিকা

Date:

Share post:

ভারতকে (India India) ৮ কোটি ভ্যাকসিন ( 8 crore vaccine)পাঠাচ্ছে আমেরিকা(america) । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (president Joe Biden)এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র অফিশিয়াল (senior official of state department of America) জানিয়েছেন, প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রাষ্ট্রসঙ্ঘের কোভ্যাক্সের (by the covax of United Nations) মাধ্যমে ৮ কোটি ভ্যাকসিন বিনামূল্যে পাবে ভারত। তবে শুধু ভারতেই নয় কোভ্যাক্সের মাধ্যমে দক্ষিণ -;পশ্চিম এশিয়া ও আফ্রিকার দেশগুলিকেও করোনার টিকা দেওয়ার কথা ভাবছে আমেরিকা।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসও সংবাদমাধ্যমকে প্রেসিডেন্টের এই ঘোষণার জানিয়েছেন। যদিও প্রাইস বলেছে যে ঠিক কবে এই টিকা ভারতে এসে পৌঁছবে সে বিষয়ে ধারণা নেই তাঁর। হোয়াইট হাউসের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছে।

 

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারত বিপর্যস্ত ও বিধ্বস্ত হওয়ার পর এক এক করে বহু দেশ পাশে এসে দাঁড়িয়েছে। সেই তালিকায় এবার নাম লেখালো আমেরিকা। নেড প্রাইস জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট আন্তরিকভাবে ভারতের পাশে দাঁড়াতে চান। তিনি ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাইস আরো জানিয়েছেন বেসরকারি বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তাঁদের কথা হয়েছে ইতিমধ্যেই। যত দ্রুত সম্ভব ভারতে টিকা পৌঁছে দিতে মরিয়া তারা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...